সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বিপুল পরিমাণের অবৈধ জাল জব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ  চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার পাটগাতী বাজারের গোবিন্দ স্টোর থেকে এসব জাল উদ্ধার করা হয়। উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে জব্দ করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আজ জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাজারে দুইবার অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। অভিযানে পাটগাতী বাজারের গোবিন্দ স্টোরের দুইটি গুদাম থেকে ২১০টি চায়না দূয়ারী ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, অভিযানে ৫০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে গোবিন্দ স্টোরের মালিক সুশান্ত বিশ্বাস পালিয়ে যাওয়ায় জরিমানা করা হয়নি। দেশীয় মাছ রক্ষার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় বিপুল পরিমাণের অবৈধ জাল জব্দ

প্রকাশিত সময় : ০৭:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪