স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন। আজ শনিবার (১৩ জুলাই) সকালে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসলে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিরা তাঁকে ফুলেল শুভেচছা জানায় ও জেলা পুলিশ সদস্যরা মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এরপরে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, এনসিডি কর্ণার, লেবার ওয়ার্ড ও ওটি রুম পরিদর্শন করেন। এই সময়ে স্বাস্থ্য মন্ত্রী এনসিডি কর্ণারে ব্লাড প্রেসার চেক করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সালাহউদ্দিন আহমেদ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এ,বি,এম, আবু হানিফ, সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. এটিএম ওবায়দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান পলি রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, খানসামা সদরে ২০২১ সালে উদ্বোধন হওয়া হাসপাতালে সেবা কার্যক্রমে বন্ধের বিষয়টি অবগত হয়ে এটি দ্রুত সময়ে চালুর আশ্বাস দেন।
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- ৯৩
Tag :
সর্বাধিক পঠিত
























