শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যা চেয়েছি, জীবন তার চেয়ে বেশি কিছু দিয়েছে: ডি মারিয়া

কোপা আমেরিকা, লা ফিনালিসিমা, বিশ্বকাপ- টানা তিনটি শিরোপা জয়ের পর আর্জেন্টিনা আরও একটি মহাদেশীয় শিরোপার কাছাকাছি। বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় কোপার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা আর কলম্বিয়া। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করবেন আনহেল ডি মারিয়া। এমন মুহূর্তে এসে ক্যারিয়ার নিয়ে তিনি পরিতৃপ্ত।

আর্জেন্টিনার হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের সাক্ষী ডি মারিয়া। দিনের পর দিন কিছুই জিততে না পারা আর্জেন্টিনা থেকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া- সব স্বাদই তিনি পেয়েছেন। বিদায়বেলায় তাই ইনস্টাগ্রামে প্রিয়বন্ধু আর ১৬ বছরের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে ডি মারিয়া লিখেছেন, “আমি যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে।”

maaariaআনহেল ডি মারিয়ার সেই ইনস্টাগ্রাম স্টোরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যা চেয়েছি, জীবন তার চেয়ে বেশি কিছু দিয়েছে: ডি মারিয়া

প্রকাশিত সময় : ০৭:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪