মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাণীনগরে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার

নওগাঁর রাণীনগরে গত কয়েকদিনে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃদের মধ্যে ৬ জনকে ২০২৩ সালের নাশকতা প্রস্তত্তি মামলায় গ্রেফতার করা হয়েছে। আর একজনকে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল হক লিটন (৫০), সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (৪৫), রাণীনগর শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন কবির (২৬), ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমতাজ হোসেন শাহিন (৫০), বড়গাছা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাফিল (৪২), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ (৩৩) ও জামায়াতে ইসলামীর সদস্য ইউনুছ আলী (৪৫)।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, গ্রেফতার ৭ জনকেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাণীনগরে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত সময় : ০৮:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪