মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে ৫০০ অসহায় পরিবার পেলেন খাদ্য সহায়তা

রাজশাহী দুর্গাপুরে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ এর ব্যক্তিগত উদ্যোগে দুর্গাপুরে ৫০০ অসহায় পরিবার পেলেন খাদ্য সহায়তা।

২৭ (জুলাই) শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে ও দুর্গাপুর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শরিফুজ্জামান শরিফ, দুর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবু ওবাইদা মাসুম, পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী।

আরোও উপস্থিত ছিলেন কিসমত গনকৈড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ঝালুকা ইউপি চেয়ারম্যান আকতার আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাটসহ প্রমুখ।

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী তার বক্তব্যে বলেন, কোটা বিরোধী আন্দোলনের নামে ছাত্র সমাজকে ক্ষেপিয়ে তুলে দেশে অস্থিরতার সৃষ্টির চেষ্টা করছে বিএনপি-জামায়াত। বিদেশ থেকেও এই আন্দোলনকে মদদ জোগানো হয়েছে। ভোটের মাধ্যমে ক্ষমতা দখলে ব্যর্থ বিএনপি ও জামায়াতের নেতারা ছাত্রদের উসকে দিয়ে দেশকে ফের অস্থিরতার দিকে ঠেলে দিতে চেয়েচিলো।

কিন্ত তাদের এই অপশক্তি সরকারকে আঘাত করতে পারেনি। তারা সারা দেশে শিক্ষার্থীদের সাথে মিসে কোটা বিরোধী আন্দোলনের নামে বাসে আগুন মেট্রোরেলে আগুন ও হামলা, বিটিভি ভবনে হামলাসহ বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনি তার দলের নেতাকর্মী ও দেশবাসীকে ওই জামায়াত বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্গাপুরে ৫০০ অসহায় পরিবার পেলেন খাদ্য সহায়তা

প্রকাশিত সময় : ১১:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪