রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল ইন্টারনেট চালু করলেই ৫ জিবি বোনাস

আজ বিকালে চালু হতে যাচ্ছে মোবাইল ইন্টানেট। মোবাইলে ফোরজি নেটওয়ার্কে যুক্ত হলেই গ্রহকরা ৫ জিবি ডেটা বোনাস হিসেবে পাবেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

রোববার (২৮ জুলাই) সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান প্রতিমন্ত্রী।

মোবাইল ইন্টারনেট চালুর পর প্রত্যেক গ্রাহক এই বোনাস পাবেন বলে জানান প্রতিমন্ত্রী পলক। তিনি বলেন, ‌‘যারা মোবাইল ইন্টারনেটের গ্রাহক নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন না থাকার কারণে তাদের প্যাকেজগুলো বা ডেটাগুলো ব্যবহার করতে পারেননি। এসব বিষয় বিবেচনায় রেখে বোনাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি বলেন, আজ ৩টার পর যারা মোবাইল ইন্টারনেটে যুক্ত হবেন, তারা তিন দিনের মধ্যে এই বোনাস প্যাকেজটি পাবেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। পাঁচ দিন পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোবাইল ইন্টারনেট চালু করলেই ৫ জিবি বোনাস

প্রকাশিত সময় : ০৩:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪