সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিসিএসের মৌখিক পরীক্ষা ৫ আগস্ট পর্যন্ত স্থগিত

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৯ জুলাই) পিএসসির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায়ে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিসিএসের মৌখিক পরীক্ষা ৫ আগস্ট পর্যন্ত স্থগিত

প্রকাশিত সময় : ১০:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪