সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের বাধা ডিঙিয়ে বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’

মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে ৯ দফা দাবিতে বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে।

কর্মসূচি চলাকালে কঠোর অবস্থান নিতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ছবি: সময় সংবাদ

কর্মসূচি চলাকালে কঠোর অবস্থান নিতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বুধবার (৩১ জুলাই) বেলা ১১ টার পর থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত শহরের জলেশ্বরীতলা, আদালত ও পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি মার্চ ফর জাস্টিস পালনের জন্য রোমেনা আফাজ সড়কের কালী মন্দির এলাকায় জড়ো হন। এরপর তারা আদালতের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। তখন আদালত চত্বর থেকে ২০ গজ দূরে রোমেনা আফাজ সড়কে বসে পড়েন। এখানে প্রায় আধাঘণ্টা অবস্থান নেন শিক্ষার্থীরা।

এরপর তারা জলেশ্বরী তলা এলাকা থেকে পুলিশের বাধা উপেক্ষা করে দুপুর সোয়া ১২ টার দিকে বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে শহরের একাধিক সড়ক প্রদক্ষিণ করে পরে জেলখানার মোড়ে গিয়ে অবস্থান নিয়ে কর্মসূচী সমাপ্ত ঘোষণা করে শিক্ষার্থীরা। এ সময় কঠোর অবস্থান নিতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করা হয়েছে। কাউকে কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুলিশের বাধা ডিঙিয়ে বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’

প্রকাশিত সময় : ০৯:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪