বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ছাত্রনেতাদের কথা না শুনে তোপের মুখে ওবায়দুল কাদের

সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভার কথা বলে সংবাদ সম্মেলন শুরু করায় তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে শতাধিক সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা উপস্থিত হলেও মতবিনিময়সভা হয়নি। ‘গুরুত্বপূর্ণ’ পদে পিসিবিতে ফিরতে চলেছেন ওয়াকার‘গুরুত্বপূর্ণ’ পদে পিসিবিতে ফিরতে চলেছেন ওয়াকার এদিন সকাল সাড়ে ১০টায় দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন।

তিনি এখানে কেন? তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করেছেন? সেটি জানতে চান সাবেক ছাত্র নেতারা। দলের আরেক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এ সময় উপস্থিত ছিলেন। রূপগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে হত্যারূপগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা এরপর সোয়া ১১টায় সভাস্থলে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসেই গণমাধ্যমের সাথে কথা বলা শুরু করেন তিনি। এ সময় পেছন থেকে সাবেক ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ডাকছেন আমাদের সাথে মতবিনিময় করবেন বলে। আপনি করছেন সংবাদ সম্মেলন। নেতাকর্মীদের হট্টগোলে এক পর্যায়ে কথা শেষ না করে তার অফিস চলে যান ওবায়দুল কাদের। এতে আরো ক্ষিপ্র হয়ে সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দলীয় কার্যালয়ের নিচ তলায় জড়ো হয়েও ভুয়া ভুয়া স্লোগান দেন।-দেশ রূপান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাবেক ছাত্রনেতাদের কথা না শুনে তোপের মুখে ওবায়দুল কাদের

প্রকাশিত সময় : ০৪:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪