শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

সিলেটে কোটা বিরোধী আন্দোলনকারীদের মিছিলে টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সংঘর্ষের ঘটনাও ঘটে।বুধবার (৩১ জুলাই) দুপুরের দিকে এই সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় নগরীর সুবিদবাজার এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় আবারও সংঘর্ষ শুরু হতে পারে। আন্দোলনকারীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। পুলিশও শক্তি বৃদ্ধি করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পদযাত্রা নিয়ে নগরের সুবিদ বাজারের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ শুরু করে। এরপর থেকে আন্দোলনকারীরা আশপাশ এলাকায় আশ্রয় নিয়েছে। পুলিশও শক্ত অবস্থানে রয়েছে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে শাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীরা। কিছু সময়ের মধ্যে সেখানে আরও শিক্ষার্থী যোগ দেন। প্রায় দুই হাজার শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে সব শিক্ষার্থীরা পদযাত্রা নিয়ে শহরের কোর্ট পয়েন্টের দিকে যায়। পরে সেখান থেকে পদযাত্রা নিয়ে তারা সুবিদ বাজারে গেলে এই সংঘর্ষ বাধে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। এখনো কোনো গ্রেপ্তারের তথ্য আমার কাছে নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিলেটে পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

প্রকাশিত সময় : ০৩:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪