সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি, এর আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতার কারণে কয়েক দফায় স্থগিত রাখা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে সব শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি বিজ্ঞপ্তি দিয়ে পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রথমে গত ১৮ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

এরপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি, এর আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত

প্রকাশিত সময় : ০৭:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪