বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনে সার্বিক সহযেগিতা করবে বিএনপি: ফখরুল

ছাত্রদের যৌক্তিক আন্দোলনের প্রতি বিএনপির শুধু সমর্থন নয়, এই আন্দোলনে ছাত্রদের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইসঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদেরকেও এই আন্দোলনে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খানের বাসায় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের সমস্ত জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে সমস্ত ভয়কে উপেক্ষা করে সমস্ত মানুষ একসঙ্গে যোগ দিয়েছে।

তিনি বলেন, এবার তরুণরা জেগে উঠেছে। তরুণদের এই জাগরণ পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। এই অত্যাচার পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানাচ্ছে। এই আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে।

বিএনপিসহ অন্যান্য যাদের গত এক মাস ধরে গ্রেপ্তার করা হয়েছে তারা অমানবিক জীবন-যাপন করছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কারাগারে পরিবারের লোকজনদের সঙ্গে তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি ওষুধপত্র পাঠাতেও দেওয়া হচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আন্দোলনে সার্বিক সহযেগিতা করবে বিএনপি: ফখরুল

প্রকাশিত সময় : ০৪:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪