শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে ধাওয়া-পাল্টা ধাওয়া, যানবাহনে আগুন

কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের আহ্বানে রাজধানীসহ সারাদেশে অসহযোগ আন্দোলন চলছে। তবে রোববার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ভেতর রাখা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

অন্যদিকে, রোববার সকাল সাড়ে দশটার দিকে অর্ধশতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় সড়কে অবস্থান নেন। এ কারণে মিরপুর সংযোগ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহবাগ থানার সামনে পুলিশ অবস্থান নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাহবাগে ধাওয়া-পাল্টা ধাওয়া, যানবাহনে আগুন

প্রকাশিত সময় : ০৮:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪