মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিজানুর রহমান মিনু

সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। রোববার (৪ আগস্ট) সকালে রাজশাহী মহানগরীর ভদ্রায় নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মিনু বলেন, আমি ’৬৯-এর গণঅভুত্থান দেখেছি। ’৯০-এর গণঅভুত্থান দেখেছি। সাধারণ শিক্ষার্থীরা সেসব গণঅভুত্থানের চেয়েও বেশি জনসমর্থন নিয়ে আন্দোলন করছে। ভেতরে ভেতরে একটা বিরাট গণঅভুত্থান ঘটে গেছে। তাই সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার।

শিক্ষার্থীদের আন্দোলন ও অসহযোগ কর্মসূচিতে বিএনপির পূর্ণ সমর্থন আছে জানিয়ে মিনু বলেন, কেন্দ্রীয়ভাবে আমাদের এ সমর্থন দেওয়া হয়েছে। রাজশাহীতেও আমি সর্বস্তরের মানুষকে এই অসহযোগ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছি। আমরা শিক্ষার্থীদের পাশে আছি।

রাজশাহীতে পুলিশ ধরপাকড় করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করছে বলেও দাবি করেন দলের এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, রাজশাহী মহানগর এলাকায় সম্প্রতি পুলিশ ১৬টি মামলা করেছে। ৩০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। নেতাকর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিজানুর রহমান মিনু

প্রকাশিত সময় : ০৯:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪