শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে বিএনপির সাধারণ সম্পাদককে গুলি, আহত ৪

নড়াইলের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে (৫৪) লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার কাগজীপাড়া মাদরাসার কাছে হামলাটি হয়। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, গুলি চলানোর ঘটনায় নিজ দলীয় এক নেতা জড়িত সন্দেহে শহরের ভওয়াখালী উত্তরপাড়ায় ওই নেতার বাড়িতে হামলা চালাতে যান মনিরুলের অনুসারীরা। এসময় মনিরুলের অনুসারীদের সঙ্গে বিএনপির অপর পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় চার জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংঘর্ষে আহতরা হলেন- সাগর শেখ (৩০), আন্নান হোসেন (৪০), মিন্টু মিয়া (৫০) ও সোহাগ হোসেন (২৪)।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, মনিরুল ইসলাম পুরোপুরি শঙ্কামুক্ত। তবে সাগর, মিন্টু ও আন্নানের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মনিরুলসহ অপর আহত সোহাগকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নড়াইলে বিএনপির সাধারণ সম্পাদককে গুলি, আহত ৪

প্রকাশিত সময় : ১০:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪