বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশ চলছে

দীর্ঘদিন পর আজ কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই রাজধানীতে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানা গেছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেখ হাসিনার পদত্যাগের পর বিজয় উল্লাসে মেতে ওঠেন সারা দেশের বিএনপি নেতাকর্মীরা। এর মধ্যে গতকাল মঙ্গলবার রাত থেকে নয়াপল্টন দলের কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ তৈরির কাজ শুরু করে বিএনপি। প্রশাসনের কোনো ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে মঞ্চ তৈরির কাজ চালিয়ে যায় দলটি। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

আজকের সমাবেশকে কেন্দ্র করে বদলে গেছে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের পরিবেশ। গত এক দশক ধরে দেখা যেত দলটির কার্যালয় ঘিরে চারপাশে থাকতো পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই দৃশ্যটি আজ চোখে পড়েনি। কেবল বিএনপি কার্যালয় নয়, ঢাকার কোথায়ও গত দুদিন কোনো পুলিশ সদস্য দেখা যায়নি।

এদিকে, রাষ্ট্রপতির আদেশে মুক্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে সমাবেশ স্থলের বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বেনার-ফেস্টুনও দেখা গেছে। সমাবেশকে কেন্দ্র করে মাইকও লাগানো হয়েছে রাজধানীর পল্টন থেকে মতিঝিল শাপলা চত্বর, কাকরাইল হয়ে শান্তিনগর এবং পল্টন মোড় পর্যন্ত।

সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলছেন, আগে সমাবেশে আসতে পথে-পথে বাধার সম্মুখীন হতেন, অনেক সময় হামলার শিকারও হতেন। এছাড়া সমাবেশ স্থল থেকে কিংবা আসা-যাওয়ার পথ থেকে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকতো তাদের। আজ সেরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হননি তারা। গত ২-৩দিন ধরে নিজ বাসা-বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছেন, এখন গ্রেপ্তারের ভয় নেই বলেও জানান তারা।

সমাবেশ মঞ্চের মাইক থেকে বলা হচ্ছে, আজ আমরা মুক্ত। বিজয় অর্জন করেছি। এখন অনেক সুযোগ-সন্ধানী দলে ভিড়তে চাইবে। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। এটা হতে দেওয়া যাবে না। মঞ্চ থেকে নেতাকর্মীদের বিচারপতির বাসভবন, পল্টন থানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিতেও নির্দেশ দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপির সমাবেশ চলছে

প্রকাশিত সময় : ০৪:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪