সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার খুলছে প্রাথমিক বিদ্যালয়

আগামীকাল বুধবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়া এসব বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়।

সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এ চিঠিতে দেশের সব জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম পূর্ণোদ্যমে চালু হবে।

এতে আরও বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, এতদিন শ্রেণিকক্ষ খোলা থাকলেও পাঠদান বন্ধ ছিল। আগামীকাল থেকে পাঠদান পুরোদমে শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বুধবার খুলছে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত সময় : ০১:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪