সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবির আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আবাসিক হলগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমানের সঙ্গে শিক্ষক, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের আবাসিক হল খোলার বিষয়ে একটি বৈঠক হয়। বৈঠকের একপর্যায়ে হল খোলার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা উঠলে সবার মতামতের ভিত্তিতে আবাসিক হলগুলোতে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এরপর রেজিস্ট্রারের উপস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত হাবিপ্রবির তাজউদ্দীন আহমেদ আবাসিক হলে এই অভিযান চালানো হয়।

এ সময় তাজউদ্দীন আহমেদ হলের একটি ফ্লোরের কয়েকটি রুম থেকে ছয়টি সামুরাই, ১৪৩টি বাঁশের লাঠি, ১৬টি রড, ২২টি লোহার পাইপ, দু’টি লোহার চেইন, তিনটি খালি মদের বোতলসহ মাদক সামগ্রী উদ্ধার করা হয়।

সরকারের পতনের আগে তাজউদ্দীন আহমেদ হলে সার্বক্ষণিক অবস্থান করতেন হাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকদের সহায়তায় সেনাবাহিনীর হাতে তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা। অভিযান চলমান থাকবে বলে জানায় হাবিপ্রবি প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাবিপ্রবির আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত সময় : ০৬:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪