শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা সংখ্যা আরো বাড়ছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। তাদের নাম-পরিচয় ও সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গত ৮ আগস্ট রাতে নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আরও ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ১১ আগস্ট আরও তিন জন উপদেষ্টা শপথ নেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে

প্রকাশিত সময় : ০৬:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪