শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করবো: সারজিস

খুনি শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সারাদেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয়ভাবে সকাল ১০টায় রাজধানী শাহবাগে মোড়ে জমায়েত হওয়ার ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা।

পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান কর্মসূচিতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, বিগত দেড় মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, সবগুলোর হুকুম এসেছে খুনি হাসিনার থেকে। ছাত্র জনতার থেকে স্পষ্ট কথা হচ্ছে, আমরা খুনি হাসিনার বিচার চাই। আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করবো, যেটা নিয়ে শুধু বাংলাদেশের মানুষ নয়, পুরো পৃথিবীর মানুষ যাতে প্রশ্ন না করতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ভারতীয় কিছু মিডিয়া প্রপাগাণ্ডা চালাচ্ছে। ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার গণ বিমুখ হয়ে মোদি মুখী হয়েছে। এজন্য সজিব ওয়াজেদ মোদিকে অনুরোধ করছে, যেন দ্রুততম সময়ে নির্বাচনের ব্যবস্থা করে।

আওয়ামী লীগের রাজনীতি করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে দোষ স্বীকার করে গণ ক্ষমার মধ্য দিয়ে আসতে হবে। পরবর্তীতে রাজনৈতিক শুদ্ধাচারে যদি মানুষ তাদের গ্রহণ করে, তাহলে আলোচনা সাপেক্ষ আওয়ামী লীগ রাজনীতি করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেখ হাসিনার আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করবো: সারজিস

প্রকাশিত সময় : ০৬:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪