মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিনুর বাড়িতে হামলার অভিযোগে লিটনের নামে মামলা

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাড়িতে হামলার অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে মামলা করা হয়েছে। মামলায় খায়রুজ্জামান লিটন ছাড়াও আরও ২২ জনের নাম উল্লেখ করে ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রাজশাহী সদরের সাবেক মেয়র ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বাড়ির কেয়ারটেকার মো. আলাউদ্দিন বাদী হয়ে মঙ্গলবার (২০ আগস্ট) রাতে নগরের চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েলের নাম রয়েছে। লিটন ও ডাবলুর নির্দেশে এবং কোয়েলের নেতৃত্বে ২০১৮ সালের ১০ ডিসেম্বর নগরের ভদ্রা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিনুর বাড়িতে হামলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সেদিন রাতে হামলাকারীরা প্রথমেই বাড়ির সামনে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

রাজনৈতিক চাপ ও হত্যার হুমকি থাকার কারণে এতদিন মামলা করা যায়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ মামলার সব আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিনুর বাড়িতে হামলার অভিযোগে লিটনের নামে মামলা

প্রকাশিত সময় : ১১:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪