রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে রশিতে বাধা ভাসমান অবস্থায় ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ আগষ্ট) ভোর সাড়ে ৩ টার দিকে রাজশাহী ব্যাটালিয়ান-১ আলাইপুর ক্যাম্পের বিজিবি টহলদল পাকুড়িয়া ইউনিয়নের নাপিদপাড়া মোড়ের সীমান্তে পদ্মা নদীতে এ ফেন্সিডিল উদ্ধার করে। এ বিষয়ে আলাইপুর বিওপি টহল কমান্ডার সুবেদার আবদুর বর হাওলাদার জানান, রশিতে বাধা পানিতে ভাসমান অবস্থায় মালিকবিহীন ভারতীয় ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ক্যাম্পে আনা হয়েছে। পাচারকারীরা কৌশলে ভারত থেকে বাঘা এলাকায় আনছিল। বিজিবির উপস্থিত টের পেয়ে ফেন্সিডিল রেখে তারা পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পদ্মায় রশিতে বাধা ভাসমান ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ১০:৫৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- ১১১
Tag :
সর্বাধিক পঠিত



























