বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হলেন আজাদ মজুমদার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-৪ ভুক্ত ৫০০০০-৭১২০০/- টাকা বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ ৭১২০০/- টাকা নির্ধারিত বেতনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হলেন আজাদ মজুমদার

প্রকাশিত সময় : ১০:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪