অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মো. মাহফুজ আলম (মাহফুজ আব্দুল্লাহ)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টিসাপেক্ষে সরকারের সচিব পদমর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মাহফুজ আলম
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- ৭৯
Tag :
সর্বাধিক পঠিত


























