শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে হোটেল থেকে যুবককে অপহরণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে মনসুর রহমান উসা নামে এক যুবককে অপহরণ করেছে দুষ্কৃতিকারীরা। বুধবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলা বাসস্ট্যান্ডের পাশে একটি হোটেল থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত মনসুর গোপালপুর উপজেলার কোনাবাড়ী বাজার এলাকার বাসিন্দা আজারুল ইসলামের ছেলে। জানা যায়, সকালে গোপালপুর উপজেলার বাসস্ট্যান্ডের পাশে একটি হোটেল থেকে অবস্থান করছিলেন মনসুর। এ সময় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাকে অপহরণ করে। পরে মোবাইলে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতিকারীরা। তাৎক্ষণিক বিষয়টি গোপালপুর থানায় এবং গোপালপুর সরকারি কলেজ আর্মি ক্যাম্পে জানান মনসুরের বাবা আজারুল। গোপালপুর থানার সূত্রে জানা যায়, অপহরণের বিষয়টি নিয়ে এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টাঙ্গাইলে হোটেল থেকে যুবককে অপহরণ

প্রকাশিত সময় : ০৯:২৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪