সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্যার্তদের নামে টাকা তোলার অভিযোগে ৮ প্রতারক আটক

ফেনীসহ দেশের কয়েক জেলার বন্যার্তদের সাহায্যের নাম করে টাকা উত্তোলনের অভিযোগে ৮ প্রতারককে আটক করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরের সাতমেরা গোয়ালঝাড় বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলা শহরের রামেরডাঙ্গা এলাকার বাবলা (৪১), জালাল (৪০), খালেক (৫৫), আবিল (৫৫), জামিরুল (৩১), রমজান (৩২) রাসেল (২৪) ও রেজাউল (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ৮ জনের একটি প্রতারক চক্র জেলা শহরের পিকআপ স্ট্যান্ড থেকে আড়াই হাজার টাকায় একটি পিকআপ ভাড়া করেন। গাড়িতে মাইক লাগিয়ে তারা বন্যার্তদের সহায়তার জন্য টাকা তুলতে বের হন। গোয়ালঝাড় বাজারে টাকা উত্তোলনের সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। এ সময় তারা অসংলগ্ন কথাবার্তা বলায় আটক করে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। এলাকাটি সীমান্তের কাছে হওয়ায় বিজিবিকেও খবর দেওয়া হয়। পরে বিজিবি ও সেনা সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তাদের কাছে টাকা তোলার বক্স, ব্যানার, মাইক ও নগদ কিছু টাকা পাওয়া যায়। ব্যানারে লেখা ছিল ‘ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করুন।’ তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে। সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, বন্যার্তদের নামে টাকা তোলার অভিযোগে স্থানীয়রা আটক করে। পরে বিজিবির সহযোগিতায় সেনাবাহিনী তাদের থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

বন্যার্তদের নামে টাকা তোলার অভিযোগে ৮ প্রতারক আটক

প্রকাশিত সময় : ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪