সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসকদের মারধর, সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হলো হামলাকারীকে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলার ঘটনায় চিকিৎসকদের চলা কর্মবিরতির মধ্যেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একাধিক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীদের একজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। সোহরাওয়ার্দী মেডিকেলের একাধিক চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী এক ইন্টার্ন চিকিৎসক বলেন, ‘মাল্টি অর্গ্যান ফেইলিওর একজন রোগী আইসিইউতে ভর্তি ছিল। তার অ্যাজমার সমস্যা ছিল। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। যা ক্লিনিক্যালি আমাদের চিকিৎসকরা প্রুফ করেছেন। মারা যাওয়ার পর কয়েকজন ব্যক্তি চিকিৎসকদের ওপর হামলা করে। পরে পুলিশ এবং চিকিৎসকদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলাকারীদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, গতকাল শনিবার রাতে ঢামেক হাসপাতালে ৩ দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরে আজ সকাল থেকেই নিরাপত্তাহীনতায় ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। এ ঘটনায় হামলাকারীদের আটক ও শাস্তি নিশ্চিত এবং সারাদেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিতসহ কয়েক দফা দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হওয়ায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, দোষীদের গ্রেপ্তার ও সেনাবাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারাদেশে সব চিকিৎসাকেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

চিকিৎসকদের মারধর, সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হলো হামলাকারীকে

প্রকাশিত সময় : ১০:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪