বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুবদলের নামে ছাত্রলীগের চাঁদাবাজি

জাতীয়তাবাদী যুবদলের নামে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে যুবদলের নাম ভাঙিয়ে গুলশান-২ নাম্বারের ৬২ নাম্বার রোডে মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে যায় গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরসহ পাঁচজন।

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে এ খবর জানতে পারেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানার যুবদল নেতাদের সেখানে পাঠান জুয়েল। পরবর্তীতে তারা চাঁদাবাজির অভিযোগে সাব্বিরসহ ওই পাঁচজনকে সিজারের বাসা থেকে ধরে উত্তম-মধ্যম দিয়ে গুলশান থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে শরিফ উদ্দিন জুয়েল এসব তথ্য জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুবদলের নামে ছাত্রলীগের চাঁদাবাজি

প্রকাশিত সময় : ১২:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪