শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির পানিতে ঢাকার মানুষের ভোগান্তি

ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি। মুষলধারের এই বৃষ্টি চলে প্রায় দুই ঘণ্টা। তাতে রাজধানীর কোথাও জমেছে হাঁটু পানি, কোথাও তার চেয়ে বেশি। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকার মানুষ। এমন বৃষ্টি মঙ্গলবার সকালে ভোগান্তিতে ফেলেছে রাজধানীবাসীকে।

জানা গেছে, সাতসকালের বৃষ্টিতে রাজধানীর মিরপুর ১০, বারিধারা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭-সহ বিভিন্ন এলাকায় পানি জমেছে। এতে সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পানি জমার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। বিশ্বরোড থেকে নতুন বাজারের দিকের সড়কে ও উল্টোদিকে প্রগতী সরণির সড়কেও তীব্র যানজট দেখা গেছে। দীর্ঘসময় অপেক্ষার পর লোকজনকে বাস থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে। ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা পর্যন্ত সড়কেও রয়েছে যানজট।

বনানী-কাকলী সড়কেও যানজট রয়েছে। অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বৃষ্টির পানিতে ঢাকার মানুষের ভোগান্তি

প্রকাশিত সময় : ০১:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪