বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে। শেখ হাসিনার পতনের পর সমগ্র মানুষের প্রত্যাশা এ দেশ এখন নতুনভাবে চলবে। একটা নতুন রাজনীতি এখানে তৈরি হবে এবং সেখানে তরুণরা নেতৃত্ব দেবে। যেই তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেই তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ। শুক্রবার সড়ক পথে নিজ জেলা পটুয়াখালী যাওয়ার পথে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদে জুমার নামাজ আদায় শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। নুর বলেন, ২০২১ সালে আমরা গণঅধিকার পরিষদ গঠন করলে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা দেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন সর্বত্র জায়গায় তরুণদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি হবে। সেজন্য তরুণদেরও সর্বস্তরের জনগণের পালস বুঝে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এতদিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে এলাকার লোকজন অস্থির ছিল। আজকে যে-সব তরুণরা রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুনভাবে দেখতে চান, তাদের এসব দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের তরুণ বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারে, তবে জনগণ আমাদের গ্রহণ করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে : নুর

প্রকাশিত সময় : ১০:৫৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪