অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তারা ভালোই করছেন। দ্রুত সময়ের মধ্যে তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। অনেক সমস্যার সমাধানও করেছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছান বলে জানিয়েছেন তার একান্ত সহকারী ইউনুস আলী।
বিপ্লবের পর কিছু সমস্যা থাকে সেটা কাটিয়ে উঠতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা দরকার। বিশেষ করে অর্থনীতিকে সমৃদ্ধ করতে গার্মেন্টসগুলোকে সচল রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। কাজেই নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠান সংস্কারের পক্ষে বিএনপি
বিএনপির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, ঘটনায় চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে বিএনপি মহাসচিব এবং ২৭ আগস্ট তার সহধর্মিণী ফলোআপ চিকিৎসায় সিঙ্গাপুর যান। ২০১৫ সালে কারাবন্দী অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























