সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসন ও দ্রুত পরীক্ষার ফল প্রকাশের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসন ও দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে আন্দোলনে নেমেছে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(ইএসই) বিভাগের শিক্ষার্থীরা । ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও বিজ্ঞান ভবন তালাবদ্ধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা ।

তীব্র সেশনজটে দীর্ঘদিন ধরেই নাজুক বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটি । ঠিকমতো ক্লাস না নেয়া ও সময় মত পরীক্ষার ফলাফল প্রকাশিত না হওয়ায় বছরের পর বছর ধরে সেশনজটের কবলে আটকে আছে শিক্ষার্থীদের ভাগ্য । চার বছরের স্নাতক কোর্স সমাপ্ত হতে সময় লেগে যাচ্ছে ৬-৭ বছর ।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন,  ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষার ফলাফল এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি । অথচ এই শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যেই স্নাতকোত্তর শেষ করেছে । এছাড়াও ২০১৮-১৯ সেশনের সপ্তম সেমিস্টারের ফলাফল এবং ২০১৯-২০ সেশনের পঞ্চম সেমিস্টারের ফলাফল প্রকাশিত না হওয়ায় শুরু করা যাচ্ছে না পরবর্তী সেমিস্টার এক্সাম ।

এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. অমিত হাসান বলেন, বিভাগের সমস্ত ব্যাচ একটি তীব্র সেশনজটের মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের ফলাফল এবং নতুন শিক্ষাবর্ষের রুটিনের জন্য রাস্তায় নামতে হচ্ছে। আমরা সব ধরনের অ্যাকাডেমিক অসুবিধা থেকে স্থায়ী সমাধান পেতে ১৫টি দাবি প্রস্তাব করেছি।

প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে আন্দোলনের কারণে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম। আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অধ্যাপক ড. এমদাদুল হুদা সেখানে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন । পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষকদের সাথে আলোচনা সভা করে একদিনের মধ্যে ২০১৭-১৮ সেশনের স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য নির্দেশ প্রদান করা হয় ।

এছাড়াও ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের আগামী ৯ মাসের মধ্যে তিনটি সেমিস্টার সম্পন্ন করা, শিক্ষার্থীদের ১৫ দফা দাবি গুলোর বিষয়ে শিক্ষকদের কার্যবিধি প্রণয়ন, শিক্ষার্থীদের সাথে আলোচনা করে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং প্রতিমাসে শিক্ষার্থীদের সাথে বিভাগীয় প্রধানের সভা আয়োজনের নির্দেশ প্রধান সহ মোট ৬ দফা সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসন ও দ্রুত পরীক্ষার ফল প্রকাশের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

প্রকাশিত সময় : ০১:৪১:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪