বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) গণিত বিভাগের ম্যাথ অ্যাসোসিয়েশনের উদ্দ্যোগে ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ৩:৩০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গণিত বিভাগের ৩১২ নং কক্ষে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভাগের সকল সাধারণ শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগেরন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোঃ সাত্তার হোসেন ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মিনারুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও ফুল দিয়ে অভ্যার্থানা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল ও টি-শার্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গণিত বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী আবু হেনা রনি। এরপর একে একে বক্তব্য রাখেন বিভাগের শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি এবং অনুষ্ঠানের সভাপতি।
সভাপতির বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক সন্ধ্যা। এতে বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তিসহ আরো নানা রকম স্টেজ শো-তে পারফর্ম করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোবারক হোসেন বলেন,‘‘এই বিশ্ববিদ্যালয়ের বিভাগ গুলোর মধ্যে গণিত একটি অন্যতম বিভাগ এবং এই বিভাগ অনেক ভালো মানের শিক্ষক আছে যাদের কাছে থেকে তোমার অনেক কিছুই শিখতে পারবা। তবে নবীনদের বলছি তোমাদের গণিত বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষার ব্যাপারে ব্যাপক মনোযোগী হতে হবে। এটা তোমাদের ভালো মানের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে।”

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ 
























