মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুরে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

শ্রীমঙ্গল থেকে অপহৃত এক কিশোরীকে (১৩) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার  ছাত্তার গেইট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় আলমগীর হোসেন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে  (১৮ সেপ্টেম্বর) বুধবার বিকেল ৩ ঘটিকার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর  উপজেলার ছাত্তার গেইট নামক এলাকা থেকে অপহরণে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতারপূর্বক অপহৃত ভিকটিম (১৩)‘কে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,, গত ০৯ সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান ০৭ ঘটিকার সময় ভিকটিম (১৩)কে তার বাড়ী থেকে মৌলভীবাজার সদর উপজেলার জ্যাকান্দি গ্রামের আলিম মিয়ার ছেলে আলমগীর হোসেন কয়েকজনের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়।
এই ঘটনায় ভিকটিমের চাচা মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত)  মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুরে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত সময় : ১০:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪