শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ২ জনকে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষের জেরে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—নাসির বিশ্বাস (৩০) ও মো. মুন্না (২২)। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) আলী ইফতেখার হাসান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং লিডার ইলক্স ইমনের নেতৃত্বে দেড় শতাধিক সদস্য কবরস্থানের ভেতর থেকে তিন চার জনকে ধরে নিয়ে আসেন। আজিজ খান রোডে এ সময় তিন জনকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। এতে নাসির ও মুন্না গুরুতর জখম হন। পরে মুন্নাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং নাসিরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোহাম্মদপুরে ২ জনকে কুপিয়ে হত্যা

প্রকাশিত সময় : ১১:১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪