লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যাকাণ্ডে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিবার কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় এজাহারও জমা দেওয়া হয়নি। এছাড়া, হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আটককৃত ৬ জনকেও সোপর্দ করা হয়নি পুলিশে। কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মনজুর কাদের বলেন, ‘এজাহার জমা দওয়া হয়নি। আমি না পাওয়া পর্যন্ত বলতে পারবো না, এই হত্যাকাণ্ডে কয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























