সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সালিশ বৈঠকে  দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩

মৌলভীবাজার শহরতলীর হিলালপুর গ্রামে সালিশ বৈঠক চলাকালে দু’পক্ষের  সংঘর্ষে পারভেজ আহমদ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও ৩ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে শহরতলীর হিলালপুর এলাকায় তারা মিয়ার বাড়ীতে এক নারীর দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে ছঈদ উল্লার পুত্র পারভেজ আহমদ এর সাথে একই এলাকার সামাদ মিয়া ও তার সহযোগীদের এক সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠক চলাকালে পূর্ব থেকে দেশীয় অস্ত্রসহ ওঁৎ পেতে থাকা সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যান্যরা এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এতে গুরুত্বর আহত হন-পারভেজ আহমদ, তার বড় ভাই পীর আজাদ, মা কটই বিবি ও ভাতিজা আছাদ মিয়া।
আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে গুরুত্বর আহত পারভেজ আহমদ সহ অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে পৌঁছালে তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক পারভেজ আহমদকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি টিম নিয়ে পৌঁছান। হামলার সাথে জড়িত আজাদ মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

মৌলভীবাজারে সালিশ বৈঠকে  দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রকাশিত সময় : ১১:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪