শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কারামুক্ত হলেন মাহমুদুর রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পরপরই কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে কাশিমপুর কারাগার থেকে বের হন মাহমুদুর রহমান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে মাহমুদুর রহমানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরও একই তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, মাহমুদুর রহমান কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে কারাগার ত্যাগ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কারামুক্ত হলেন মাহমুদুর রহমান

প্রকাশিত সময় : ০৫:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪