সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাসে তল্লাশি, ১০ কোটি টাকার এলএসডি জব্দ

কুষ্টিয়ার মিরপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কোটি ৪০ লাখ টাকার ভয়ঙ্কর মাদক এলএসডি জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বুধবার (২ অক্টোবর) উপজেলার গোবিন্দপুর হাইওয়ে রোড এলাকায় পিরোজপুর থেকে রাজশাহীগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি বাসে এলএসডির চালান আসছে রাজশাহীতে। এর প্রেক্ষিতে বিজিবির বিশেষ টহল দল গোবিন্দপুর হাইওয়ে রোডের ওপর অবস্থান করে। দুপুর আড়াইটার দিকে পিরোজপুর থেকে রাজশাহীগামী মেট্রোপলিটন পরিবহনের এর একটি বাস গোবিন্দপুর আসলে বিজিবির টহল দল বাসটি থামিয়ে তল্লাশি শুরু করে। এ সময় ২০ বোতল ভারতীয় এলএসডি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

যাত্রীবাহী বাসে তল্লাশি, ১০ কোটি টাকার এলএসডি জব্দ

প্রকাশিত সময় : ১১:১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪