রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্ট থেকে অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ অক্টোবর) সরকারি সফরে মৌলভীবাজার আসেন সালাহ উদ্দিন মাহমুদ। তিনি শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার তিনি মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশ নেন। মৌলভীবাজারে প্রোগ্রাম শেষ করে রাত ১০টার দিকে তিনি শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ঘুমাতে যান। সকাল সাড়ে ৮টার দিকে তার রুমে গেলে ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ বিকল্প উপায়ে জানালা দিয়ে রুমে প্রবেশ করে তার মৃতদেহ উদ্ধার করেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের আরও কয়েকটি প্রোগ্রামে তার অংশ নেওয়ার কথা ছিল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সকালে তথ্য পেয়ে রিসোর্টে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। রাত ১০টার পর থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে তিনি কোনো এক সময় মারা গেছেন। তবে তিনি মৃত্যুর কারণ জানাতে পারেননি।

ওসি আরও জানান, যানজটের কারণে ঢাকা থেকে এসে তার পরিবার লাশ গ্রহণ করতে দেরি হওয়ায় সচিবের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪