বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুবদল নেতাকে সব পদ থেকে বহিস্কার

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক রায়হান খানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় তাকে বহিস্কার করা হয়।

রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মামুন সম্রাট ও সদস্য সচিব মামুনুল ইসলাম রনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে রায়হান খানকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে রায়হান খানকে বহিস্কার করা হয়েছে। বহিস্কার হওয়া নেতৃবৃন্দের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না।

বিজ্ঞপ্তিতে বসন্তপুর ইউনিয়ন যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিস্কিত নেতার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, পরকীয়ার অভিযোগ এনে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যর মাজায় দড়ি বেঁধে ও মারধর করে নির্যাতন করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে এ পদক্ষেপ নিল যুবদল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুবদল নেতাকে সব পদ থেকে বহিস্কার

প্রকাশিত সময় : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪