শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে গ্যাস লাইট তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় গ্যাস লাইট তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মুন লাইট ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানায আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করেন। তবে আগুন লাগার আগেই বিকেল ৫টার দিকে কারখানাটি ছুটি হয়ে যায়। তাই বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

কেরানীগঞ্জের ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কেরানীগঞ্জে গ্যাস লাইট তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত সময় : ১০:৪৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪