শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে তৃতীয় লিঙ্গের পরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসা থেকে নুর আলম প্রকাশ পরী (২২) নামে এক হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর শহরের নতুনবাজার খেজুরতলা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নুর আলম প্রকাশ পরী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চুরমুরালী গ্রামের খন্দকার বাড়ির শাহ আলম মোল্লা সন্তান। তিনি খেজুরতলা এলাকায় জনৈক তসলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক চলছিল পরীর। তার আয়ের বেশিরভাগ টাকা ওই যুবককে দিয়ে দিতেন। সম্প্রতি তাদের মধ্যে কিছুটা দূরত্ব দেখা দেয়। রাতে বাসায় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বাড়ির মালিক তসলিম মিয়া বলেন, পরী চার মাস ধরে আমার বাসায় ভাড়া থাকেন। তিনি সব সময় মানসিক কোনো চাপে থাকতেন। তার অন্য সদস্যরা এ বিষয়ে আমাকে মাঝেমধ্যে অবহিত করতেন। ধারণা করা হচ্ছে, মানুষিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াতের মনোনয়ন পেলেন যিনি

লক্ষ্মীপুরে তৃতীয় লিঙ্গের পরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ১০:৩৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪