রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেন আবু সাঈদ

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শহীদ আবু সাঈদ।

আজ সোমবার বিকেলে এনটিআরসিএ’র ওয়েবসাইটে নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, আবু সাঈদ ইবতেদায়ী সহকারী শিক্ষক হিসেবে লিখিত পরীক্ষায় পাস করেছেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেন আবু সাঈদ

প্রকাশিত সময় : ১১:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪