সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি কার্যালয়ে হামলায় ছয়দিনের রিমান্ডে রাজশাহী আ.লীগের নেতা ডাবলু

বিএনপি কার্যালয়ে হামলার মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তাঁর এই রিমান্ড মঞ্জুর করেন।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শহরের মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আওয়ামী সরকারের পতনের পর ২৮ আগস্ট নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। মামলাটি তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)।

গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে দুইদফায় ১০ দিন রিমান্ডে নেওয়া হয়। দ্বিতীয়দফার পাঁচদিনের রিমান্ড শেষে মঙ্গলবার ডাবলু সরকারকে আদালতে তোলেন আলী রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, মঙ্গলবার ডাবলু সরকারকে আদালতে তোলা হলে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলার তদন্ত কর্মকর্তা তাঁর সাতদিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ছয়দিন রিমান্ড মঞ্জুর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপি কার্যালয়ে হামলায় ছয়দিনের রিমান্ডে রাজশাহী আ.লীগের নেতা ডাবলু

প্রকাশিত সময় : ১১:১৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪