রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৮১.২৪%, জিপিএ ২৪ হাজার ৯০২

এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের পাশের হার এবার দাঁড়িয়েছে শতকরা ৮১.২৪ ভাগ।এর মধ্যে জিপিএ পেয়েছে ২৪ হাজার ৯০২ জনে। আজ মঙ্গলবার দেশজুড়ে ফলাফল ঘোষণা করার সময় এ তথ্য জানানো হয়।বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। গতবছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের ৭৮ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। গত বছর এ শিক্ষা বোর্ড থেকে ১১ হাজার ২৫৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।এবার পাশের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে। ঘোষিত ফল অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। এরমধ্যে ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১ লাখ ১১ হাজার ৪৪৮ জন পাস করেন। এবার ২৪ হাজার ৯০২ জন জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে ছাত্র ১০ হাজার ৩০৫ জন। আর ছাত্রী ১৪ হাজার ৫৯৭ জন। রাজশাহী বোর্ডে গতবছর এইচএসসির পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। গতবছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে। এছাড়া বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যাও। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন। এবার তা দ্বিগুণের বেশি। অথচ গতবছর পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল এবারের চেয়ে বেশি, ১ লাখ ৩৮ হাজার ৩৯০ জন। চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম জানান, এ বছর রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট কলেজের সংখ্যা ছিল ৭৪১টি। এরমধ্যে ১২টি কলেজের কোন শিক্ষার্থী পাস করতে পারেননি। আর ৩৫টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। যেসব কলেজের কোন শিক্ষার্থী পাস করেননি সেসব কলেজের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত আসছে..

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৮১.২৪%, জিপিএ ২৪ হাজার ৯০২

প্রকাশিত সময় : ১১:১৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪