শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

 জাতীয় নিরাপদ সড়ক দিবসে মৌলভীবাজারে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত 

ছাত্র-জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য নিয়ে র‍্যালী ও সমাবেশের আয়োজন করেছে নিরাপদ সড়ক চাই মৌলভীবাজার জেলা শাখা। ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালী শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে গিয়ে নিসচা মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় ও আহ্বায়ক রোটারিয়ান সাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমদ, নিসচা উপদেষ্টা খালেদ চৌধুরী, বিআরটিএ সহকারী পরিচালক হাবিবুর রহমান, সদর ট্রাফিক সার্জেন্ট সাজিদ আহমদ, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাওলানা মকবুল হোসাইন খান, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার ২৪.কম এর সম্পদক  মাহবুবুর রহমান রাহেল, সদস্য সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজি,আয়েশা শাহনাজ রিনী,কামরুল হাসান,বজলুল হুদা শাপলু,মামুনুর রশিদ চৌধুরী মসুসহ আরো অনেকে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

 জাতীয় নিরাপদ সড়ক দিবসে মৌলভীবাজারে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশিত সময় : ০৯:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪