আগামী নভেম্বরে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৩ অক্টোবর) ৩ হাজার ৪৬০টি শূন্য পদে নিয়োগের জন্য পিএসসিকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগগুলোর চাহিদা মোতাবেক ৩ হাজার ৪৬০টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞাপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নভেম্বরে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৭:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- ৭৪
Tag :
সর্বাধিক পঠিত



























