শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রিমান্ডে নেওয়া হলো সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামালকে

যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন ও যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন বাবরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানায় উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশ পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এসময় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রিমান্ডে নেওয়া হলো সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামালকে

প্রকাশিত সময় : ১২:১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪