শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশ গঠনের এই সুযোগ নষ্ট হলে অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে।

রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে এসব কথা বলেন ইউনূস। দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বানও জানান তিনি।

সকালে এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পর্ষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌ বাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সাথে জনগনের পাশে থাকবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিগত দিনে যেমন সহযোগিতা পেয়েছে আগামীতেও যেন জনগণ তা পায়, এই প্রত্যাশা ব্যক্ত করেন। তাই দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে তা সঠিক ভাবে পালনের আহ্বান করেন।

এ সময় ড. ইউনূস ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে দাবি করে একে ধরে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন।

জাতির এই অগ্রযাত্রায় নৌ ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সঙ্গে জনগণের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, দেশের ক্রান্তিলগ্নে নৌ ও বিমান বাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। এতে তারা আবারও মানুষের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আগামীতেও জাতি যেন সহযোগিতা পায়, সে জন্য দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে তা সঠিকভাবে পালন করতে হবে।

বাহিনীতে পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন ড. ইউনূস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশ গঠনের এই সুযোগ নষ্ট হলে অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

প্রকাশিত সময় : ০৪:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪